নাঈম ইসলাম: “ফিরে আসি শিকড়ে, মান বাড়ায় পরিবারে” স্লোগানে হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

`হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র ঈদ পুনর্মিলনী
বৃহস্পতিবার (৫ মে) শেরপুর সদরের যোগিনীমুড়া খানকায়ে সিদ্দিকীয়ায় এই মিলনমেলার আয়োজন করা হয়।

`হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র ঈদ পুনর্মিলনী
ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে যোগ দিতে সকাল থেকেই ভিড় করতে থাকেন হাজী দ্বীন মোহাম্মদ (রহঃ) এর বংশধরেরা।

`হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র ঈদ পুনর্মিলনী
আনন্দ উৎসবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পরিচয় পর্ব, সংক্ষিপ্ত বক্তৃতা, মধ্যাহ্নভোজ, ইসলামি সংগীত পরিবেশন, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান।

`হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র ঈদ পুনর্মিলনী
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী দ্বীন মোহাম্মদ (রহঃ) এর বংশের ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার (অবঃ) ও যোগিনী মুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আবু রাশেদ মুহাম্মদ বাকের পীর সাহেব, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ আকরাম হোসেন, আমেরিকান প্রবাসী সদরুল আলম বাবলু, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (অবঃ) আবুল কালাম মো: শহীদ, শেরপুর পৌরসভার সচিব আবু লায়েছ মো: বজলুল করিম, লিগ্যাল একশন বাংলাদেশ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান নাজমুস সাদাত মোহাম্মদ সায়েম, কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ডেপুটি ডিরেক্টর নজীর আহমদ সিমাব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাগীর আহমেদ, মঞ্জুরুল হাসান বাচচু।

`হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র ঈদ পুনর্মিলনী
শের আলী গাজী ক্যাডেট মাদ্রাসার পরিচালক ফসিহ উজ্জামান সুন্নাহ ও হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাফিউল আলম বাদশাহর সঞ্চালনায় হাজী দ্বীন মুহাম্মদ (রহঃ) বংশধরদের মধ্যে আরও বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শ্রমিক লীগ নেতা বজলুর রশিদ নাহাজ, বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর জাফর আহমেদ, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, আলহাজ্ব মুসলিম উদ্দিন, শেরপুর শহর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব হাসানুর রেজা জিয়া, আখের মামুদ জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি আবু কাজমী নয়ন, চরশেরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাঈম আহম্মেদ মনি, মাছরাঙা টেলিভিশনের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন, সমাজ সেবক মাজহারুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার রকি আহমেদ, ছাত্রনেতা শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহানুর রহমান, সমাজ সেবক সারোয়ার হোসেন, আবির হোসেন জনি, আমেরিকান প্রবাসী শাহরিয়ার আলম ইরফান, প্রমুখ।

`হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র ঈদ পুনর্মিলনী
ঢাবির টিএসসি’র ডেপুটি ডিরেক্টর নজীর আহমদ সিমাব বলেন, আমার নানা মরহুম আলহাজ্ব ফসিহউদ্দিন পীর সাহেব অত্যন্ত প্রভাবশালী এবং আধ্যাত্মিক মহাপুরুষ, তার বাবা হাজী দ্বীন মুহাম্মদ(রঃ) এতদঅঞ্চলের বিশিষ্ট আলেম বিখ্যাত সমাজসংস্কারক, হজ্জের পথে ইন্তেকাল করে বোম্বে বন্দরের কাছে শায়িত ; তার পিতা মজনু শাহ ফরায়জী(রঃ) ব্রিটিশ বিরোধী ফরায়জী আন্দোলনের বৃহত্তর ময়মনসিংহ ও রংপুরের নেতৃত্ব দেয়া বীর। মহান এই বংশের অধস্তন উত্তরাধিকারীদের মিলনমেলায় স্মৃতি রোমন্থন, পরিচয় পর্ব ও ভূরিভোজন, আলোচনা, সম্মাননা স্মারক প্রদানসহ সবপর্বই দারুণ উপভোগ করেছি। নতুন প্রজন্মের অনেকের সঙ্গে অনেকের প্রথম দেখা প্রবীণ, মধ্যবয়সী, প্রবাসীদের কারো সঙ্গে কারো এক দুই তিন এমনকি চারদশক পরে দেখা! আনন্দ আবেগে ভেসে গিয়েছি সবাই।
তিনি আরও বলেন, শেকড় সন্ধানে ব্যাতিক্রমী এই আয়োজন, সমাজে যখন নেতিবাচকভাবে পরিবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে, সেখানে দারুণ ইতিবাচক বার্তা দিলো নিশ্চিতভাবে।

`হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন’র ঈদ পুনর্মিলনী
উৎসবে হাজী দ্বীন মোহাম্মদ (রহঃ) এর বংশধরের প্রায় সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।