ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত

মানিকগঞ্জে: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা বাজারে সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

রোববার বিকালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কাকনা বাজার এলাকার ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতির সভাপতি আ. রাজ্জাক ওরফে লিয়াকত (৫১) ও সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান (৫৩)।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড হিসেবে রেজিস্টার্ডভুক্ত হলেও প্রতারণামূলকভাবে সাধারণ জনগণকে ১২% সুদ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠার পর থেকে বিগত ১২ বছরে ২ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, কোটি কোটি টাকা আদায় করলেও উক্ত প্রতিষ্ঠানের কোনো রক্ষিত জামানত নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102