রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৯ মে) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
রবিবার (৮ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ২০টি ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।