ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার ফোন বন্ধ পাওয়ায় প্রেমিকের আত্মহত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

রোববার (০৯ এপ্রিল) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।উজ্জ্বল সমোদ্দার ওই গ্রামের মৃত সন্টু সমোদ্দারের ছেলে। জানা গেছে, পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার গোহরবুনিয়া ইউনিয়নের শুনির্জোর গ্রামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

নিহতের মা স্মৃতি রানী জানান, ফেসবুকের মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তরুণীটির পরিবার তাকে বাধা দেয়। একপর্যায়ে পারিবারিক চাপে গত দু’দিন ধরে তরুণীটি তার মোবাইল ফোন ও ফেসবুক বন্ধ করে রাখে। এতে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাতে ঘরের পেছনের বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে উজ্জ্বল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল ফকির জানান, উজ্জ্বল ওই মেয়েকে বিয়ে করার জন্য গত কয়েকদিন আগে ভারতের বেঙ্গালুরু থেকে বাড়িতে আসেন। পরে মেয়ের ফোন বন্ধ থাকায় সে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102