ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলের ঘাটাইলে ধান কাটার সময় শ্রমিকদের ওপর গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ক্ষেতে ধানকাটার সময় বন্দুকের গুলিতে শাহজাহান ভুট্টু নামে এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল জোতনশর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক শাহজাহান ভুট্টুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহরাব হোসেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তিনি জোতনশর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার জোতনশর গ্রামের হাসান আলী তার বন্ধু মৃত আব্দুল কাদেরের কাছ থেকে ২৫ শতাংশ জমি কেনেন। কিন্তু দলিল মূলে জমি ক্রয় না করায় জমির মালিক থেকে যান আব্দুল কাদেরের ভাই সোহরাব। হাসান আলী মারা যাওয়ার পর থেকে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন তার স্ত্রী মাজেদা খাতুন। সেই জমিতে রোপণ করা ধান আট জন শ্রমিক নিয়ে কাটতে যান মাজেদা। খবর পেয়ে একনালা বন্দুক (এসবিবিএল) দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি করেন সোহরাব। এতে ধান কাটতে থাকা ভুট্টু নামে এক শ্রমিক আহত হন। তার হাতে ও কানের কাছে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মাজেদা খাতুন বলেন, ‘সোহরাবের ভাইয়ের কাছ থেকে প্রায় ৪০ বছর আগে জমি কিনে চাষাবাদ করে আসছিলা। জমি ক্রয় করলেও দলিল হয়নি। কিন্তু যার কাছ থেকে জমি কিনেছি, তিনি মারা যাওয়ায় তার ভাই জমি দলিল করে দিচ্ছেন না। জমিতে রোপণকৃত ধান কাটতে আট জন শ্রমিককে চুক্তি দিয়েছিলাম। কিন্তু সোহরাব বন্দুক দিয়ে শ্রমিকদের গুলি করেন। তিন বার গুলির শব্দ পাই।’

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, জোতনশর এলাকায় ভোরে জমি দাবি করা মাজেদা শ্রমিক নিয়ে ধান কাটছিলেন। খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব ঘটনাস্থলে গিয়ে ধান কাটতে নিষেধ করেন। একপর্যায়ে তার ব্যবহৃত বন্দুক দিয়ে গুলি চালান। এতে একজন শ্রমিক আহত হয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102