ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিলাকে হারিয়ে সিটির সঙ্গে লড়াইয়ে থাকল লিভারপুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

এবার হোঁচট খেলে যে ইংলিশ প্রিমিয়ার লিগের দৌড় থেকে অনেকটা দূরে ছিটকে পড়তে হবে তাদের। সেটা হতে দেয়নি ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। স্বস্তির জয়ে এখনও ম্যানচেস্টার সিটির সঙ্গে লিগ জেতার লড়াইয়ে টিকে আছে তারা।

মঙ্গলবার রাতের ম্যাচটিতে ভিলা পার্ক থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। এই জয়ের পর তাদের পয়েন্ট এখন ৮৬, শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিরও সমান। তবে তারা এক ম্যাচ কম খেলেছে।
দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহকে এদিন বেঞ্চে রেখে শুরু করেন ক্লপ। তাকে ছাড়া খেলতে নেমে ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। লুকাস দিনিয়ের ক্রসে লুইসের হেড ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি গোলরক্ষক এলিসন। দৌড়ে গিয়ে তার সামনে থেকে বল নিয়ে জালে জড়ান লুইস।

খেলায় ফিরতেও বেশিক্ষণ সময় নেয়নি লিভারপুল। ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি অ্যাস্টন ভিলার টাইরন মিঙ্গস। সেখান থেকে বল পেয়ে যান ভার্জিল ফন ডাইক। তার বাড়ানো ক্রসে গোল করেন মাতিপ।

এরপর সময়ের সঙ্গে বলের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলেন দলটির ফুটবলাররা। কিন্তু সেসব কাজে লাগাতে পারেননি মানে-দিয়াসরা। ৬৫ মিনিটে এসে দ্বিতীয় গোলের দেখা পায় লিভারপুল। মাঝমাঠ থেকে সতীর্থের লং পাস ধরে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান দিয়াস, ফ্লিক হেডে জাল খুঁজে নেন মানে। ম্যাচের বাকি সময় আর গোলের দেখা মেলেনি। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102