সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাহেব বাজার থেকে ডাক্তার নিজাম উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নাম্বার আসামী মঞ্জুর আহমদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়।
আটক মঞ্জুর আহমদ ফরিংউড়া কান্দিরপথ নিবাসী মৃত সোনাফর আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার রাত ১ ঘটিকার সময় কালাগুল ইনচার্জ জনাব আজিজ মিয়ার নেতৃত্বে চানপুর মুজিব নগরের ৩৬ নাম্বার বাসা থেকে ইয়াবা সেবন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকার ও বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ফেরারি আসামি ছিলেন মঞ্জুর আহমদ। তাকে গ্রেফতারে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং কালাগুল ইনচার্জ সাব-ইন্সপেক্টর আজিজ মিয়ার প্রতি এলাকাবাসীর আস্থা আরো সুদৃঢ় হয়েছে। সাহেবের বাজার গ্রামের সাধারণ জনগণ আটক মঞ্জুরের পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট সকল আসামির সুষ্ট বিচার দাবী করেন ।