ads
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ১ মাস পরও সন্ধান মেলেনি বিইউবিটি শিক্ষার্থী ইফাজ চৌধুরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৫ বার পঠিত

নিখোঁজের ১ মাস পার হলেও এখনো সন্ধান মেলেনি বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজির (বিইউবিটি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের শিক্ষার্থী ইফাজ আহমেদ চৌধুরীর।

ইফাজ গত ১১ এপ্রিল মিরপুর ২ নম্বরের বসতি হাউজিংয়ের একটি বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ইফাজের সন্ধান পায়নি তার পরিবার। একমাত্র ছেলের চিন্তায় ইফাজের মা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ হয়ে পড়ছেন।

এ ঘটনায় গত ১১ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি জিডি করেন ইফাজের মা জান্নাতুল ফেরদৌস।

জিডি ও ঘটনার দিনের বর্ননা দিয়ে ইফাজের মা বলেন, মিরপুর ২ নম্বর বসতি হাউজিংয়ে ১৪ বছর ধরে বাস করি। আমার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী। ইফাজ আমাদের একমাত্র ছেলে। ৯ মাস আগে ইফাজ পারিবারিকভাবেভাবে বিয়ে করেছে। ছেলের বউ অন্তঃসত্তা। ঘটনার দিন ইফাজ বাসা থেকে বের হয়ে মিরপুর চিড়িয়াখানা রোডে একটি পশু হাসপাতালে যায়। সেখান থেকে আধা ঘণ্টা পর বের হয়ে মিরপুর ১ নম্বর সনি সিনেমার হলের সামনে এসে সে হঠাৎ লাপাত্তা হয়ে যায়। আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।

মিরপুর মডেল থানার এসআই (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল পর্যন্ত তাকে একটি কালো মাইক্রোবাস ফলো করছে। এরপর ওই স্থান থেকে ইফাজ হঠাৎ গায়েব হয়ে যায়। তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তাকে উদ্ধারে তদন্ত চলছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102