ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়ার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ। ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ, সেই ম্যাচটি বাতিল হয়ে গেছে।

বুধবার ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সমন্বয়ক জুনিনহো পালিস্তা নিশ্চিত করেছেন, মেলবোর্নের প্রীতি ম্যাচটি আর হচ্ছে না। আগামীতে হবে কিনা, সেই নিশ্চয়তাও তিনি দিতে পারেননি।

এর আগে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু অস্বস্তি ছিল আর্জেন্টিনা শিবিরে।

কেননা আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ইউরো জয়ী ইতালির বিপক্ষে। সেই ম্যাচ খেলে আগামী ৬ জুন ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা আছে মেসিদের।

এরপর ব্রাজিলের ম্যাচটি খেলতে হলে মাত্র চারদিন বিরতি পেতো আর্জেন্টিনা। যেহেতু প্রীতি ম্যাচ, তাই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করে জানায়নি তারা ম্যাচটি খেলবে কিনা।

অবশেষে ব্রাজিলের পক্ষ থেকেই এলো ম্যাচ বাতিলের ঘোষণা। ব্রাজিলও আগামী মাসে খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। ফলে তাদের খেলোয়াড়দেরও বিশ্রামের বিষয়টি ভাবতে হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102