ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুম থেকে ডেকে তুলে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩২ বার পঠিত

রাঙামাটির বরকলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লক্ষ্মী চন্দ্র চাকমা (৫০)। এ ঘটনায় ওই এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি এলাকায় ভোর রাতে ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সাবেক ইউপিডিএফ কর্মী লক্ষ্মী চন্দ্র চাকমার বাড়িতে হানা দেয়। এসময় তিনি নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঘর থেকে ডেকে বের করে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে ব্রাশ ফায়ার করে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর সশস্ত্র সন্ত্রাসীরা জঙ্গলে পালিয়ে যায়।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করতে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102