ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

মাদারীপুরে পুলিশের সামনে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে পুলিশের সামনে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাতে তাকে মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকার থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত বুধবার কালকিনির নয়াকান্দি এলাকায় সংখ্যালঘু ঝন্টু মন্ডল ও তার পরিবারের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর পত্নী রিক্তা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে ভুক্তভোগী ওই পরিবারকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা কাউন্সিলর তার স্ত্রীকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ছেলে উজ্জল মন্ডল মোবাইল দিয়ে ঘটনার ভিডিও করতে গেলে কাউন্সিলর তার হাত থেকে ফোন কেড়ে নেন। পরে তাকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। মারধরের এক পর্যায়ে ইট দিয়ে উজ্জ্বলের মাথা ফাটিয়ে দেন কাউন্সিলর। ওই ঘটনায় ভুক্তভোগী উজ্জ্বলের পিতা ঝন্টু মন্ডল, কাউন্সিলর আনোয়ার হোসেন, তার ছেলে রিফাত বেপারি ও ভাতিজা সাব্বির বেপারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল বলেন, সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। প্রধান অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেনকে রাতে নয়াকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102