ads
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৭১ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৩ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৬৫৫ পিস ইয়াবা, পাঁচ কেজি ৮৫৫ গ্রাম ৭ পুরিয়া গাঁজা, ১১ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেন্সিডিল ও ১০৪ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে বলেও জানায় ডিএমপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102