ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লিতে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও প্রায় ৭০ জনকে। ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মে) বিকাল পাঁচটার দিকে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে এই আগুন লাগে।

আনন্দবাজারের খবরে বলা হয়, ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হতো। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, জানলার কাচ ভেঙে আহতদের উদ্ধার করে আনা হয়েছে। ভবনের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আটক করা হয়েছে ভবনের মালিককে।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। কেন্দ্রীয় মন্ত্রী হরদীরপুরীও শোক প্রকাশ করেছেন।

তবে দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি এই ঘটনায় দিল্লির আম আদমি পার্টির সরকারও দায়ী করেছেন। প্রশাসন ঠিক মতো কাজ করছে না বলে তার অভিযোগ। দিল্লির বাসিন্দাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102