ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাব্বিরের মুক্তির দাবিতে রাংগামাটিতে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

রাংগামাটি প্রতিনিধি (মোঃ তারিকুল ইসলাম): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সদ্য বিদায়ী সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের মুক্তির দাবিতে রাঙামাটি জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল বিএনপির জেলার দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রাণকেন্দ্র বনরূপা ঘুরে আবারও দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় সমাবেশে রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন। এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ, রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু এমদাদুল হক মানিক, সহ-সভাপতি আবু সুফিয়ান রেজা, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতির মুক্তি দেওয়া হচ্ছে না রাজনৈতিক বিবেচনায়, সরকার দলের কিছু নেতাদের ব্যক্তি প্রতিহিংসার কারণে আজ দীর্ঘদিন মিথ্যা ও সাজানো ষড়যন্ত্রমূলক মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। অথচ যে মামলায় দীর্ঘদিন জেলে রাখা হয়েছে সে মামলাটি জামিনযোগ্য, কিন্তু সরকার দলের কিছু নেতার ইশারায় প্রভাবিত হয়ে আদালত বার বার জামিন না দিয়ে বন্দী করে রেখেছে।

তারা আরও বলেন, জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে প্রায় চার মাস ধরে জেলে বন্দী রেখে অমানবিক আচরণ করা হচ্ছে। নেতৃবৃন্দ রাজনৈতিকভাবে বিবেচনা না করে মানবিকভাবে দেখে ফারুক আহম্মেদ সাব্বিরকে দ্রুত জামিন দেওয়ার জন্য আহ্বান জানান। অন্যথায় রাজপথে ধারাবাহিক বিভিন্ন কঠোর আন্দোলন দেওয়া হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102