ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ০৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ০৯ জন আহত হয়েছে। এসময় ৩টি বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া দাড়িয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত গৃহবধূ খাদিজা (২৫) জানান, তাদের প্রতিবেশী আজাদ শেখ ও আব্বাস শেখরা আপন দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মারামারি হয়। এসময় আজাদ শেখ প্রাণ বাঁচাতে দৌড়ে এসে তাদের ঘরে আশ্রয় নেয়। তখন আজাদ শেখকে তেড়ে আসে তার ভাতিজা আরজু ও বাশারসহ অন্তত ২০/৩০ জনে। আজাদকে আশ্রয় দেয়ার কারণে তাদের পরিবারের উপর হামলা চালায় আরজু ও বাশারসহ ওই দলের সকলে। এসময় তার স্বামী, দেবর, বৃদ্ধ শশুর, শাশুড়ি ও চাচা শশুরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া ঘরবাড়ি ভাঙচুর করা সহ ছয় লক্ষ ষাট হাজার টাকা লুট করে নেয়।

এ ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন, আবুল মুন্সি (৪০), বিল্লাল মুন্সী (২৩), লিয়াকত মুন্সি, (৩০), বিল্লাল মুন্সি (৭০), ফিরোজা বেগম (৬৫), আলাল মুন্সী (৭৫) খাদিজা (২৫), পাভেল শেখ (১৮), ও ইসা শেখ (২০)। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আজাদ শেখের ভাতিজা আরজু শেখ মুঠোফোনে জানান, আমার চাচা পরিকল্পিতভাবে এঘটনা ঘটিয়ে আমাদের উপর দোস চাপাচ্ছে। মূলত এঘটনার জন্য আমার চাচা আজাদ শেখই দায়ী।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি সহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102