ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট আটজন প্রাণ হ‌ারিয়েছেন।

শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানিয়েছেন, বরগুনা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গোপালগঞ্জমুখী প্রাইভেকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের পাশে ধান মাড়াইরত মেশিনের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন, ধানমাড়াইরত দু’জনসহ মোট সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয‌্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং কাশিয়ানী ১০০ শয‌্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানসহ জেলা ও পুলিশ প্রশসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কাজ তদারকি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি প‌ুলিশ।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলা শহরের মধ‌্যপাড়ার সাবেক কমিশনার প্রসূল্ল সাহার ছেলে ডা. বাসু সাহা, তার স্ত্রী ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তারা প্রাইভেটকারে করে ঢাকা থেকে গোপালগঞ্জ আসছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102