ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় আরহাম আহমেদ সাদ (১৭) নামে এক স্কুলশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। সে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এলিফ্যান্ট রোডের ৩৫৫/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদের বাবা ব্যবসায়ী আহমেদ হোসেন শামীম জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বর্তমানে এলিফ্যান্ট রোডের ছয়তলা বাড়িটি তাদের নিজের। পরিবার নিয়ে চার তলাতে থাকেন তারা। সকালে তার মা তাকে নাস্তা করার জন্য ডাকে। নাস্তা করতে না চাওয়ায় তার মা তাকে বকাঝকা করে। এতে অভিমান করে সে রুমের দরজা বন্ধ করে দেয়। প্রায় আধা ঘণ্টা পর তার মা তাকে আবার ডাকতে গেলে কোনো সাড়া শব্দ পায় না। তখন দরজা খুলে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মায়ের সঙ্গে অভিমান করে সাদ গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনরা দাবি করছে। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102