ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল যাত্রীবাহী দু’টি ট্রেন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

ট্রেন দু’টি হচ্ছে আন্তনগর ধূমকেতু ও দ্রুতযান এক্সপ্রেস। পরে আধা ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি। তবে এ ঘটনা অস্বীকার করেছে স্টেশন কর্তৃপক্ষ।

ট্রেনযাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বড়ালব্রিজ স্টেশন সংলগ্ন রেলব্রিজ অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে একই লাইনে ছুটে আসছিল রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু ট্রেন। অবস্থা বেগতিক দেখে দ্রুতযানের চালক ট্রেনটি রেলব্রিজের ওপর দ্রুত থামিয়ে দেন। এ সময় ধূমকেতু ট্রেনটি ছিল ওই রেলব্রিজের পশ্চিম পাশের কয়েকশ’ গজ দূরে। চালকদের সতর্কতায় মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায় ট্রেন দু’টি।

এ ঘটনায় উভয় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধূমকেতু ট্রেনটি পাশের ভাঙ্গুড়া স্টেশনে ফিরে গিয়ে এক নম্বর লাইনে অবস্থান নিলে দ্রুতযান ট্রেনটি দুই নম্বর লাইন দিয়ে ছেড়ে যায়। এতে আধা ঘণ্টা বিলম্বে ধূমকেতু ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ধূমকেতু ট্রেনের যাত্রী রাকিবুল ইসলাম জানান, তিনি ধূমকেতু ট্রেনের অপেক্ষায় বড়ালব্রিজ স্টেশনে দাঁড়িয়েছিলেন। রাত ১টার দিকে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ও ধূমকেতু ট্রেন দু’টি একই লাইনে মুখোমুখি হয়। এ সময় দ্রুতযানের চালক বড়ালব্রিজের ওপর ট্রেন থামিয়ে দেয় এবং ধূমকেতু ট্রেনটি পেছনের দিকে গিয়ে ভাঙ্গুড়া স্টেশনে দাঁড়ায়।

বড়ালব্রিজ স্টেশন মাস্টার মামুন হোসেন জানান, ভাঙ্গুড়া ষ্টেশন থেকে সিগন্যাল দেয়া হয়। বিষয়টি তারাই ভালো বলতে পারবেন। আমি এ বিষয়ে কিছুই জানি না।

এ বিষয়ে ভাঙ্গুড়া স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, কম্পিউটার সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকে থাকে। ২০ মিনিট পর কম্পিউটার চালু করা গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তবে দুটি ট্রেন মুখোমুখি এ ঘটনা অস্বীকার করে তিনি আরও বলেন, যদি এমন কিছু ঘটত তাহলে কর্তৃপক্ষ কী আমাকে এখনও এখানে রাখতেন?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102