ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একটা বাচ্চা হয়েছে, আমি এখন আগের মতো শক্তিশালী নই: আনুশকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

প্রায় চার বছর ধরে পর্দায় দেখা নেই আনুশকা শর্মার। এই কয়েক বছরে পাল্টে গেছে তার জীবন। স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত ছিলেন নায়িকা। দীর্ঘ প্রতীক্ষা শেষে ফের পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার কামব্যাক সিনেমা ‘চাকদাহ এক্সপ্রেস’।

ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে আনুশকাকে। আপতত ক্রিকেট প্র্যাকটিসে ডুবে আছেন তিনি। কিন্তু মেয়ে ভামিকার জন্মের পর অভিনয়ে ফিরে যথেষ্ট ভয়ে ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানান, ‘আমি শুরু থেকেই চাকদহ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত। সিনেমাটি আরও আগে করার কথা ছিল, কিন্তু অতিমারী শুরু হলো এবং আমিও অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম। তাই কাজটা পিছিয়ে যায়। দ্বিতীয় দফায় যখন এই সিনেমাটি নিয়ে কাজ শুরু করলাম, আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম। আমার সবে একটা বাচ্চা হয়েছে, আমি এখন আর আগের মতো শক্তিশালী নই। ১৮ মাস ধরে কোনওরকম ট্রেনিং করিনি। আমার সত্যি সেই শারীরিক শক্তিটা নেই, যা আগে ছিল। আগের পরিস্থিতি হলে আমি জিমে নিজেকে আরও বেশি করে পুশ করতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়।’

তবে মা হওয়ার পর এই প্রোজেক্টের সঙ্গে তিনি যুক্ত থাকবেন কিনা, সে ব্যাপারে মনে প্রশ্ন জেগেছিল আনুশকার। তবে অন্তরের ডাক শুনেই তিনি কাজটা নিয়ে এগিয়েছেন।

জানা গেছে, প্রসিত রায় পরিচালিত ‘চাকদাহ এক্সপ্রেস’ সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি দেখা যাবে সিনেমাটি। সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102