ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে আজ শুরু ‌‘জসীম পল্লীমেলা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৯ বার পঠিত

ফরিদপুরের অম্বিকাপুর জসীম উদ্যানে আজ রবিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ঐতিহ্যবাহী ‘জসীম পল্লীমেলা’। বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী বীর বিক্রম।

মেলা উপলক্ষে ইতোমধ্যেই জসীম উদ্যানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পল্লী কবির বাড়ি সাজানো হয়েছে নতুন সাজে। তিনযুগ ধরে চলে আসা এ মেলাটি গত ৫ বছর নানা জটিলতা ও করোনার কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ফলে ফরিদপুরবাসী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মাঝে সৃষ্টি হয় ক্ষোভের। বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফ থেকে মেলা করার ঘোষণা দেওয়া হয়।

প্রতি বছর পল্লী কবির জন্মদিন উপলক্ষে ১ জানুয়ারি থেকে মেলা শুরু হলেও এ বছর তার ব্যতিক্রম হচ্ছে। করোনার কারণে জানুয়ারিতে মেলা করা যায়নি। এ বছর মেলায় নাগরদোলা, সার্কাসসহ নানা বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মেলায় লোকজ ঐতিহ্যের দেড় শতাধিক স্টল থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগের ১৫ মে থেকে শুরু হয়ে তা চলবে ৩১ মে পর্যন্ত।
আগামী বছর পল্লী কবি জসীম উদ্‌দীনের জন্মদিন ১ জানুয়ারি থেকে মেলা মাসব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জসীম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক অতুল সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102