ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

শ্রীলংকার ইস্যু টেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ রোববার রাজধানীর শাহবাগ থানায় এ অভিযোগ দায়ের করেন। শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। যথাযথ যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এম সাচ্ছু আহমেদ অভিযোগপত্রে লিখেন- শ্রীলংকার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কী অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাকে নিয়ে এত কিছু করার কিছু নাই— লিখলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলভাবে প্রচার হয়ে যাওয়ায় সাধারণ নেটিজেনরা প্রতিবাদ করেন।

বিবাদীর ফেসবুক স্ট্যাটাসে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতীর অবিসংবাদিত নেতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এরূপ বাজে মন্তব্য করায় রাষ্ট্রের জন্য চরম মানহানিকর। উক্ত ঘটনার বিষয় আমার সিনিয়র ও সহপাঠীদের সাথে আলোচনা করে এ অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হলো।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102