ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝড়-বৃষ্টির মাঝে ট্রাক চাপায় ইউপি সদস্যসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

রবিবার দিবাগত রাত ১২টার দিকে বিরল-বোচাগঞ্জ সড়কের বিরলের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাকিবুল হাসান (৩৫), তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে ও স্থানীয় ইউপি সদস্য। তাসিম (১৪), সে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে এবং সাদবিন ওসমান (২৪), তিনি দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে।

বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজ রায়হান আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের উদ্ধৃত করে জানান, রবিবার দিবাগত রাতে ইউপি সদস্য রাকিবুল হাসান ও তাসিমসহ চারজন একটি প্রাইভেটকারে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিরলের মঙ্গলপুর এলাকায় গিয়ে তাদের প্রাইভেটকারের তেল ফুরিয়ে যায়। এ সময় রাকিব ও তাসিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফেরার পথে মোটরসাইকেল আরোহী সাদবিন ওসমানের সাহায্য চান। তেল নিয়ে তারা মোটরসাইকেলে তিনজন প্রাইভেটকারের কাছে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন। ঝড় থামার পর স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঝড়-বৃষ্টির সময় দুর্ঘটনায় ওই তিনজন ট্রাক চাপায় মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102