ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে স্বামীকে মারধরের পর আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রবিবার (১৫ মে) দুপুরে টঙ্গী পূর্ব থানায় দুজনের নাম উল্লেখ করে মামলা করেন নির্যাতনের শিকার ওই নারী। এর আগে শুক্রবার (১৩ মে) রাতে টঙ্গীর টিএনটি এলাকার একটি মেসে ধর্ষণের ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলো টঙ্গীর টিএনটি বাজার (মরকুন) এলাকার মৃত আজিজ মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং ফিরোজ মিয়া (৩৫)।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জাভেদ মাসুদ বলেন, শুক্রবার রাত আনুমানিক ১১টায় গৃহবধূর স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় শফিকুল ইসলাম। প্রায় আধা ঘণ্টা পর স্বামীকে মারধর করা হচ্ছে বলে গৃহবধূকে মেসে ডেকে নিয়ে যায় অপর আসামি ফিরোজ মিয়া। পরে গৃহবধূর সামনে তার স্বামীকে মারধর করে পাশের ঘরে আটকে রাখে তারা। এক পর্যায়ে শফিকুল ও ফিরোজ ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। স্বামীকে মারধর ও ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর শর্তে শনিবার (১৪ মে) সকালে তাদের ছেড়ে দেয় আসামিরা। রবিবার (১৫ মে) গৃহবধূর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ওসি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102