ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছিনতাইকারী অপবাদ দিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

রোববার (১৫ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় কাদিয়ানী মসজিদের পাশে ওই যুবকের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সামাদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল। কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় উজ্জ্বল (৪০), মিঠু (৪২), সোহাগ (৫০), রতন (৫২), দিগন্ত (১৮) ও রাতুল (২২) সহ অজ্ঞাতনামা আরও চার পাঁচজনকে অভিযুক্ত করে আহত সামাদের চাচা হাবিবুর রহমান ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সবাই দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা।

অভিযোগে বাদী বলেন, আহত আব্দুস সামাদ তার নিজ গরুর খামারের সামনে তার বন্ধু ইমন, সোহেল ও জয়নালের সঙ্গে কথা বলছিলেন। এ সময় অভিযুক্তরা আব্দুস সামাদসহ তার বন্ধুদের ছিনতাইকারী অপবাদ দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল করে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় আহত আব্দুস সামাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা নানা ধরণের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় সামাদকে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসাপতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত সামাদ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102