ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপন ভিডিওর কথা জানিয়ে দুটি মোবাইল খোয়ালেন ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৩ বার পঠিত

সোমবার (১৬ মে) ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার (১৪ মে) পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশ শেষ হওয়ার পর শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।

গিল অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে খানের সেই সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হয়নি। এমনকি তার নিজের ফোনও চুরি হয়েছে। তবে পিটিআই যে ভিডিওর কথা বলেছেন তা ওই মোবাইল ফোনে দুষ্কৃতীরা পাবে না।

শিয়ালকোটের ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ইমরান খান দাবি করেন, তাকে হত্যা করার চেষ্টা চলছে। দেশের ভেতরে ও বাইরে এ পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে রয়েছে। নিরাপদে স্থানে সেটি সংরক্ষণ করা হয়েছে। তার কিছু হয়ে গেলে ভিডিওটি প্রকাশ পাবে।

ইমরান বলেন, ‘তারা (নির্দিষ্ট না করেই) আমাকে হত্যার পরিকল্পনা করেছে। এ কারণেই আমি এই ভিডিওটি রেকর্ড করেছি। কারণ, আমি যা করি, তা রাজনীতি হিসেবে বিবেচনা করি না। তবে এটি আমার কাছে জিহাদ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102