সোমবার মধ্যরাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি গ্রামের পুলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের মুহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের স্বামী মুহিদুল মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে মেঘনাকে নিয়ে পাশের গ্রাম মালিহাদে তার নিজ বাড়িতে ফিরছিলেন। সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্ত্রী মেঘনা মারা যান। এতে গুরুতর আহত হন স্বামী মহিদুলও।
পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী মেঘনাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন সিসিটিভির ফুটেজ দেখে পিকআপ ভ্যানটিকে আটকের চেষ্টা চলছে।