ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রীর মালামাল নিয়ে চালকের পলায়ন, অ্যাপসে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

অটোরিকশা চালকের নাম মতিন মিয়া (২৫)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর নলডাঙ্গায় বাসিন্দা, বসবাস করেন বায়েজিদ এলাকায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, রোববার (১৫ মে) ভোরে ভুক্তভোগি অনুপ সেন (৫৬) পরিবার নিয়ে ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। রেল স্টেশন থেকে একটি অটোরিকশা করে কোতোয়ালি থানার সতীশ বাবু লেইন বাসার ভবনের নিচে নামেন। সিএনজি থেকে নেমে স্ত্রী সন্তানকে বাসার সিঁড়িতে পৌঁছে দিয়ে রাস্তায় এসে দেখেন অটোরিকশা চালক ভাড়া না নিয়েই মালামাল নিয়ে পালিয়ে যায়। যেখানে নগদ ১০,০০০ টাকাসহ স্বর্ণালঙ্কার ছিল।

পরে থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজি অটোরিকশারটি শনাক্ত করা হয়। পরে সিএমপির নিজস্ব অ্যাপস “আমার গাড়ী নিরাপদ’’ এর মাধ্যমে চালক মতিন মিয়াকে শনাক্ত করা হয়। গতকাল গভীর রাতে চট্টগ্রাম রেল স্টেশনে সামনে থেকে অটোরিকশাসহ মতিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেখানো মতে বায়েজিদ থানার চন্দ্রনগর সরোয়ার সাহেবের কলোনিতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে দশ হাজার টাকা এবং আলমারীর ভেতর থেকে চার ভরি স্বর্ণালংকার ও কাপড় ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102