ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত

দুই দলের দাপুটে লড়াইয়ের পর শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়েই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট।

বৃহস্পতিবার পঞ্চম দিনের শেষ সেশনে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এরপর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করে ৪৬৫ রান তুলে। অপরদিকে লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩৯৭ রানে।
গত রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরি (১৯৯) আর দিনেশ চান্দিমাল (৬৬) ও কুশল মেন্ডিসের (৫৪) জোড়া ফিফটিতে ভর করে ৩৯৭ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিমের (১০৫) সেঞ্চুরি এবং লিটন দাস (৮৮) ও মাহমুদুল হাসান জয়ের (৫৮) জোড়া ফিফটিতে ভর করে ৪৬৫ রান করে বাংলাদেশ।

৬৮ রানে পিছিয়ে থেকে গতকাল বুধবার চতুর্থ দিনের শেষ বিকেলে ৩৯ রান তুলতেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা।

আজ শেষ দিনে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে আউট হন কুশল মেন্ডিস। এরপর ৫৫ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৫৪ রান করা মেন্ডিসকে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ফেরান তাইজুল।

প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে দেননি স্পিনার তাইজুল ইসলাম।

দ্বিতীয় ইনিংসের শুরু থেকে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাটিং করে যাওয়া লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ৫২ রানে ফেরান তাইজুল। ৬০ বলে ৩৩ রান করা ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান সাকিব।

১৬১ রানে ৬ উইকেট পতনের পর শ্রীলঙ্কার হাল ধরেন দিনেশ চান্দিমাল ও নিরশন ডিকভেলা। সপ্তম উইকেটে তারা ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পর উভয় দল ম্যাচ ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে। ৩৯ ও ৬১ রানে অপরাজিত থাকেন চান্দিমাল ও ডিকভেলা।

বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102