ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফকিরহাটের বেতাগাতে কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৯ মে ২০২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকালে কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর উপর প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্বপন দাশ।

কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ পরিচালনা কমিটির সভাপতি আনন্দ দাশ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান,বাগেরহাট জেলা সমবায় কর্মকর্তা এসএম আনিসুর রহমান,বাগেরহাট জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী (পানি সম্পদ) মোহাম্মদ মিনহাজুল ইসলাম মেহেদি,ফকিরহাট উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান,বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

এছাড়া এসময় কুমারখালী পানি ব্যবস্থাপনা প্রকল্পের দায়িত্বরত সরকারি কর্মকর্তাবৃন্দ, সরকারি প্রকৌশলীবৃন্দ সহ কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক শ.ম মুস্তাফিজুর রহমান (হাফিজ) সহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়নে এলাকাঃ ধনপোতা-১, ধনপোতা-২, সুরুলিয়া-১, সুরুলিয়া-২, ষাটতলা,বিঘাই ও কুমারখালী মৌজার সমন্বয়ে জমির পরিমাণঃ মোট এলাকা ৯৬১ হেক্টর, উপকৃত এলাকাঃ ৯০০ হেক্টর।

১নং বেতাগা ইউনিয়ন, গ্রাম ১০ টি, মোট খানা ১০১০টি,
উপকারভোগী খানাঃ ৭১০ টি, মোট সদস্য সংখ্যা ৫০০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102