ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাচির গোসলের ভিডিও করে চাচার কাছে টাকা দাবি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

টাঙ্গাইলের বাসাইলে চাচির গোসলের ভিডিও ধারণ করে সেটি ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম শরীফ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ মে) এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মান্দারজানি গ্রামের জামাল মিয়ার ছেলে শরিফুল ইসলাম কৌশলে তার চাচির গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও হৃদয় খান নামে একটি ইমো আইডি থেকে তার সৌদি প্রবাসী চাচাকে পাঠান এবং তার কাছে দুই লাখ টাকা দাবি করেন।

টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর বিষয়টি সৌদি প্রবাসী চাচা তার স্ত্রীকে জানান।

পরে ভুক্তভোগী চাচি বাদী হয়ে বাসাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরেজমিনে দেখা যায়, ভূক্তভোগী ওই নারীর গোসলখানাটি শরীফের ঘরের উত্তর দিকে অবস্থিত।

আর গোসলখানাটির দরজা ঠিক মতো লাগে না। এ সুযোগে অভিযুক্ত শরীফ তার ঘর থেকে ভিডিওটি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফের বিরুদ্ধে ইতোপূর্বে চুরিসহ নানা অপকর্মে জড়িত থাকায় এলাকায় একাধিক গ্রাম সালিশ হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী (শরীফের চাচি) বলেন, শরিফ আগেও আমার ঘরে ঢুকে খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে আমাদের সবাইকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। শুধুমাত্র ভাতিজা বলে এতোদিন সব অত্যাচার সহ্য করেছি। এবার তিনি (শরীফ) আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভুক্তভোগী নারীর সৌদি প্রবাসী স্বামী (শরীফের চাচা) গণমাধ্যমকে মুঠোফোনে বলেন, যে ইমো আইডি থেকে ভিডিওটি পাঠানো হয়েছে, সেই আইডি থেকে আমার ভাতিজা শরীফ আগেও যোগাযোগ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত শরীফ বলেন, আমাদের বাড়িতে পুলিশ এসেছিল। আমি পুলিশকে আমার মোবাইল ফোন দিয়ে দিয়েছি। আমার চাচির সঙ্গে এমন কাজ আমি করতে পারি না। এ অভিযোগ ভিত্তিহীন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102