ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুনের দায়ে ভারতীয় ক্রিকেটার সিধুর কারাদণ্ড!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৭ বার পঠিত

৩৪ বছর পুরনো এক মামলায় ভারতের সাবেক ক্রিকেটার তথা পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি নভোজিৎ সিং সিধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বরের ঘটনা।

পাতিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দ্র সিং সান্ধু। অভিযোগ উঠেছিল, গুরনামকে গাড়ি থেকে জোর করে টেনে বার করে মারধর করেন সিধু ও তার বন্ধু।
ওই ঘটনার কয়েক দিন পর মারা যান গুরনাম। এরপর সিধু ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা হয়।

ওই মামলায় নিম্ন আদালতে ছাড়া পেয়ে গেলেও ২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে তাদের অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। হাইকোর্টের রায়ে সিধুর তিন বছরের কারাদণ্ড হয়।

কিন্তু পরের বছর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন সিধু। ২০১৮ সালের শুরুতে সেই মামলার রায় দেন সুপ্রিম কোর্ট। তাতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সেই রায় বাতিল করে সিধুর এক হাজার টাকা জরিমানা হয়। এরপর কংগ্রেসের প্রতীকে অমৃতসর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রীও হন সিধু। কিন্তু সে বছরই সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে গুরনামের পরিবার। সেই আবেদনের ভিত্তিতে এলো এবারের রায়।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সিধু টুইটারে লিখেছেন, ‘আমি আদালতের কাছে আত্মসমর্পণ করব। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102