ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চৌগাছা সীমান্তে ১২৪ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৫ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা সীমান্ত হতে ১২৪ পিচ স্বর্ণের বারসহ শাহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ মে) সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাহ আলম চৌগাছার কাবিলপুর গ্রামের বাসিন্দা।

এদিন বিকেলে যশোরে বিজিবির এক সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ জানান,পাচারকারী কৃষকের বেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সেসময় টহলরত বিজিবির সন্দেহ হওয়ায় তাকে তল্লাশী করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১২৪পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শাহ আলম আগেও ৬ বার স্বর্ণ পাচার করেছে বলে স্বীকার করেছে। সপ্তমবার পাচারের সময় সে বিজিবির হাতে ধরা পড়ে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪.৪৫০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি এগার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এসময় শাহ আলমের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। স্বর্ণেরবার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102