ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার দখলদারির রাজত্ব কায়েম করতে চায়: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

সরকার সকল প্রতিষ্ঠানেই দখলদারির রাজত্ব কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতার মসনদ রক্ষায় বর্তমান অবৈধ সরকার মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশে সুপ্রিম কোর্টের সরকারদলীয় আইনজীবীরা বর্বরোচিত হামলা চালিয়েছে।

মির্জা ফখরুল বলেন, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে উল্টো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে।

দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের ওপর সরকারদলীয় আইনজীবীদের ঘৃণ্য হামলায় প্রমাণিত হয় যে, সরকার সকল প্রতিষ্ঠানেই দখলদারির রাজত্ব কায়েম করতে চায়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের মতো পবিত্র স্থানকে কলুষিত করা হয়েছে।

বিএমপির শীর্ষ এই নেতা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য সরকার উঠেপড়ে লেগেছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন, তারা যেন আইনি সহায়তা লাভ করতে না পারে, সে জন্য তারা উচ্চ আদালত প্রাঙ্গণকে সন্ত্রাসের আশ্রয়স্থল বানাতে চাচ্ছে। স্বাধীন এই দেশে ‘জোর যার মুল্লুক তার’ নীতি কার্যকর করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের বিজ্ঞ আইনজীবীদের ওপর সরকারের মদদে হামলা ও মিথ্যা মামলা দায়ের সেটিরই সাক্ষ্য বহন করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-আন্দোলনের ভয়ে ভীত সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তির পক্ষের আইনজীবীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সুপ্রিম কোর্ট ইউনিটের সকল আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102