ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার মোহনগঞ্জে বখাটের দায়ের কোপে স্কুলছাত্রী জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে বখাটের দায়ের কোপে তাছলিমা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী জখম হয়েছে। তার কপালে পাঁচটি সেলাই লেগেছে। ওই বখাটের নাম মুন্না মিয়া (২০)।

উপজেলার রামজীবনপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তাছলিমা রামজীবনপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মুন্না মিয়া একই গ্রামের তাইজ্জুত মিয়ার ছেলে।

ঘটনার পর তাছলিমাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল্লাহ জানান, তাছলিমার কপালে চোখের উপরে গভীর কাটা রয়েছে। তাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শঙ্কা এড়াতে এক্সরে করা হয়েছে।

স্কুলছাত্রীর মা শামছুন্নাহার বলেন, মুন্না এলকার একজন চিহ্নিত বখাটে। আমাদের ছাগলটি মুন্নাদের ধান খেতে যাওয়ায় এটিকে ধরে নিয়ে বেধে রাখে। আমার মেয়ে ছাগল নিয়ে আসতে গেলে মুন্না তাকে প্রথমে লাটি দিয়ে পেটায়। পরে এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মুন্নার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ওই ছাত্রীর বাবা-মা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102