ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিরিনের নামে সাংবাদিকতায় পুরস্কার চালু হচ্ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার আলজাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহর নামে পুরস্কার চালু হচ্ছে।

মরক্কোর বাইত মাল আল কুদস এজেন্সি নামে সংস্থা শনিবার সাংবাদিকতায় এ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর।

সংস্থাটি চালু করেছিলেন মরক্কোর প্রয়াত বাদশাহ দ্বিতীয় হাসান। মরক্কোর বাইত মাল আল ১৯৯৫ সালে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অনুমোদন পায়।

১৯৯৮ সালে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে সমাজের কল্যাণমূলক কাজ শুরু করে। জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসা পরিচালনায় ১৯৭৫ সালে গঠিত আল কুদস কমিটির একটি সহযোগী সংহঠন।

এ কমিটির স্থায়ী সদস্য মরক্কো। আল কুদসের সহযোগী সংস্থা মরক্কোর মরক্কোর বাইত মাল আল কুদস এজেন্সি।

জেরুজালেমে নির্যাতিত মানুষদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জেরুজালেমে জন্ম প্রখ্যাত সাংবাদিক শিরিনের নামে ঘোষণা করা পুরস্কারের জন্য জুরি বোর্ডে থাকবেন মরক্কো ও ফিলিস্তিনের বিশিষ্ট সাংবাদিকরা।

উল্লেখ্য, মার্কিন নাগরিক হয়েও জন্মভূমির টানে গত দুই দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে বিশেষ করে পশ্চিমতীরে সাংবাদিকতা করে গেছেন ৫১ বছর বয়সি আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। গত ১১ মে ইসরাইলি সেনাবাহিনীর স্নাইপার পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে এই সাহসী সাংবাদিককে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102