ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা হত্যায় অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে ৫ পুলিশ গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

জামালপুরে বাবা আব্দুর রশিদকে (৭০) শারীরিক নির্যাতনে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে রিপনকে (২২) আটক করতে গেলে রিপনকে ছিনিয়ে নিতে স্থানীয় কতিপয় লোক পুলিশের ওপর হামলা করেছে।

হামলায় সদর থানার এএসআই রাজিবসহ ৫ পুলিশ সদস্য আহত হন। শনিবার এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, জামালপুর পৌরসভার রশিদপুর এলাকার বৃদ্ধ আব্দুর রশিদের তিন ছেলের মধ্যে ছোট ছেলে রিপন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায় সে তার বাবাকে নির্যাতন করত। গত শুক্রবারও রিপন তার বাবাকে শারীরিক নির্যাতন করে।

এ নিয়ে আব্দুর রশিদ গত শুক্রবার সন্ধ্যায় সদর থানায় যান রিপনের বিরুদ্ধে জিডি করতে। এ সময় এলাকার কতিপয় লোক ছেলে-বাবার ঝগড়ার ঘটনাটি শনিবার দিন সালিস করে মীমাংসা করার কথা বলে আব্দুর রশিদকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।

এদিকে থানায় জিডি করতে যাওয়ায় মাদকাসক্ত রিপন ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাবা আব্দুর রশিদকে শারীরিক নির্যাতন করেন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ বাড়িতে নিয়ে এলাকায় কতিপয় অসাধু লোকজন তড়িঘড়ি করে লাশ দাফনের উদ্যোগ নেয়।

খবর পেয়ে শনিবার বিকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন সুমন ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল রশিদপুরে আব্দুর রশিদের বাড়িতে গিয়ে আব্দুর রশিদের লাশ উদ্ধার এবং তার ছেলে রিপনকে আটক করার সময় রিপনকে ছিনিয়ে নিতে কতিপয় লোকজন পুলিশের ওপর হামলা করে।

হামলায় সদর থানার এএসআই রাজিবসহ ৪-৫ জন পুলিশ সদস্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় ফয়সাল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, আব্দুর রশিদকে নির্যাতন করে হত্যার অভিযোগে তার ছোট ছেলে আটক রিপনকে আসামি করে রিপনের ভাই জাহাঙ্গীর আলম শিপন বাদী হয়ে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে পুলিশের গাড়ির বহরে হামলার অভিযোগে আটক ফয়সালসহ অজ্ঞাত আরো কিছু লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

রোববার সকালে নিহত আব্দুর রশিদের লাশের ময়নাতদন্ত করানো হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় এলাকায় গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102