সাজ্জাদ মাহমুদ মনির, ছাতকঃ সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রি বিতরণ করেন ছাতক পৌরসভা আওয়মীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী।

রোববার দুপুরে ওয়ার্ডের বন্যায় দূর্গত ৫ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রি বিতরণ করেন তিনি।তাপস চৌধুরী উদ্যোগে এবং মোহাম্মদ বাপ্পী, শাহীন আহমদ, ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান সাইদ, গ্রীস প্রবাসী মঈন উদ্দিন, স্থানীয় নীলমনি গোস্বামী, নিশন গোস্বামী, জাকির হোসেন, নয়ন দেব ও আব্দুল আলীর সহযোগিতায় বন্যার্তদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ ও সাবান প্যাকেটজাত করে বন্যায় দূর্গত মানুষের ঘরে-ঘরে পৌছে দেয়া হয়। খাদ্য সামগ্রি বিতরণকালে আওয়ামীলীগ নেতা হাজী এরশাদ আলী, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, আওয়ামীলীগ নেতা কুহিন চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, যুবলীগ নেতা আব্দুল কদ্দুছ শিপুল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক, সাংবদিক মাহবুব আলম, আওয়ামীলীগ নেতা তোয়হিদ মিয়া, আনোয়ার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমন খান, সাংগঠনিক সম্পাদক পীযুষ দাস, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক রূপক গোস্বামী, আওয়ামীলী নেতা তমাল দাস, কনক চক্রবর্ত্তী, অঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নয়ন দাস অপু, সহ সম্পাদক অপু দাস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন