শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিস। সোমবার (২৩ মে) ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে শপথ গ্রহণ করেন ৫৯ বছর বয়সী নতুন এই প্রধানমন্ত্রী।
টোকিওতে কোয়াড আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
আলবানিজ জানান, অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বের সাথে জড়িত হতে ইচ্ছুক। সেই লক্ষ্যে আজ টোকিও’র উদ্দেশে যাত্রা করে কোয়াড দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপানের নেতাদের সাথে দেখা করবেন।
তার নতুন দায়িত্ব নেয়া তার দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, যিনি কোয়াড সামিটে আলবেনিজ এর সাথে যোগ দিবেন, এছাড়া কোষাধ্যক্ষ জিম চালমারস এবং অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাঘের।
আলবেনিজের লেবার পার্টি গত শনিবার একটি নির্বাচনে স্কট মরিসনের রক্ষণশীল সরকারকে পরাজিত করে নিজেদের বিজয় নিশ্চিত করে।