ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জিএম কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩২ বার পঠিত

নিয়মিত মেডিকেল চেকআপের (স্বাস্থ্য পরীক্ষা) জন্য আগামী মঙ্গলবার (২৪ মে) সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৪ মে বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৯ বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

জিএম কাদের সিঙ্গাপুরে অরচার্ড হোটেলে অবস্থান করবেন। বিরোধীদলীয় উপনেতার একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়ব এ সময় তার সফরসঙ্গী হবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৯ মে জিএম কাদের দেশে ফিরবেন বলে জানান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, ২৯ মে সিঙ্গাপুর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৬ বিমানে বাংলাদেশের উদ্দেশে রওনা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102