সোমবার (২৩ মে) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রোববার (২২ মে) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদনের শেষ দিন ছিল। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এ আবেদনগুলো জমা দেওয়া হয়। জেলা প্রশাসক এ আবেদনগুলো চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পৌঁছে দেন। সোমবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এর শুনানি হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ মে যাচাই বাছাইয়ে মেয়র প্রার্থী ছয়জনের মনোনয়ন বৈধ হয়। সাধারণ সদস্য পদে ৯ ও সংরক্ষিত আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর মধ্যে একজন সাধারণ সদস্য ছাড়া বাকি ৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সংরক্ষিত ওয়ার্ড ৭-এ একজন, সাধারণ ওয়ার্ড ২, ৪, ৮, ১৪, ১৭, ১৯-এ একজন করে ও ২২ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী আবেদন করেন। ২৩ নম্বর ওয়ার্ডে বাতিল হওয়া এক প্রার্থী আবেদন করেননি।