ads
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিটন দাসের ‘পেইন্টিং’ সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬৩ বার পঠিত

শূন্যস্থানটাতে কেবল যেখানে সেঞ্চুরি করেছেন, ওই জায়গার নামটা লিখে দিতে হবে।
দল খারাপ অবস্থায় আছে? উইকেটটা ধরে খেলা দরকার? সুন্দর সব বাউন্ডারি মারা দরকার? আপনাকে বসিয়ে রাখতে হবে টেস্ট খেলা দেখতে? লিটন দাস আছেন তো! তিনি সেঞ্চুরি করলে তো কোনো কথাই নেই, আপনাকে খেলাটা দেখতেই হবে। মিরপুরে আরও একবার দেখা মিলল সেটির।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, তখন মুশফিকের সঙ্গী হয়েছেন লিটন। সাত নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে আসার পর থেকেই হয়েছেন দলের ভরসা।

কেবল সেখানেই থামেননি। দারুণ সব শট খেলেছেন, সেঞ্চুরি করার আগে অবধি ১৩টি চার মেরেছেন, যার সবগুলোই ছিল দেখার মতো। ব্যাক ফুট পাঞ্চ, মনোমুগ্ধকর কাভার ড্রাইভ, সবই ছিল লিটনের ইনিংসে। ছিল পরিমিতিবোধ, সংকল্প আর মনোযোগ।

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে তিনি খেলেছেন ১৫১ বল। তার সেঞ্চুরিতে ভরসা খুঁজছে দলও, তাকে সঙ্গ দেওয়া মুশফিকও আছেন লিটনের পথে। সেঞ্চুরির পর তিনিই দৌড়ে এসে জড়িয়ে ধরেছেন লিটনকে। দায়িত্বশীলতার সঙ্গে লিটন সেঞ্চুরি করেছেন না বলে ‘এঁকেছেন’ বললেই বোধ হয় ঠিকঠাক ব্যাখ্যা করা হয়ে ওঠে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102