ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘শেখ হাসিনা জেগে থাকেন বলেই শান্তিতে ঘুমাতে পারি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৯ বার পঠিত

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও শক্তিশালী বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, আজকে শেখ হাসিনা জেগে থাকেন বলেই, আমরা শান্তিতে ঘুমাতে পারি। বঙ্গবন্ধু নেই, কিন্তু তিনি আমাদের সবার মধ্যেই আছেন। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও শক্তিশালী।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও এরশাদ- খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের জন্য তেমন কিছু করেনি। এদের আমলে এতিমদের টাকাও অনিরাপদ ছিল। সেখানে জনগণ কীভাবে নিরাপদ থাকবে?

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়েছে। দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে আজ। এ দেশের মানুষ উন্নয়নের সুফল পাওয়ায় তাদের জীবন মান উন্নয়ন হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাশ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102