ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

বড় স্কোরে চোখ রেখে দ্বিতীয় দিনে প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমেছে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লিটন কুমার দাস ও মুশফিকুর রহীম। লিটন ১৩৭ ও মুশফিক ১১৬ রানে অপরাজিত আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮০ রান।

এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা ছিল টাইগারদের কাছে দুঃস্বপ্নের মতো। দলীয় স্কোরবোর্ডে মাত্র ২৪ রান জমা হতেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। বিবর্ণ-বিধ্বস্ত বাংলাদেশের সামনে তখন ঘুরপাক খাচ্ছে সব লজ্জার রেকর্ড। দলের এমন পরিস্থিতিতে ত্রাতা হয়ে এলেন মুশফিকুর রহীম ও লিটন কুমার দাস। দু’জন মিলে ভেঙেছেন ৬৩ বছরের পুরোনো রেকর্ড, অপরাজিত আছেন দিন শেষে। এতে দুমড়েমুচড়ে যাওয়া বাংলাদেশ দেখছে বড় স্কোরের স্বপ্ন।

বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যেখানে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি সেখানে শেষ পর্যন্ত তিন অঙ্কের ঘরে পৌঁছে রাজত্ব্য চালাচ্ছেন মুশফিক-লিটন। ক্যারিয়ারের নবম ও তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তারা। অপরাজিত আছেন ১১৫ ও ১৩৫ রানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭।

এর আগে ১৫০ বল খেলে ১৩ চারে সেঞ্চুরি করেন লিটন। তারপরই ২১৮ বলে ১১ চারে সেঞ্চুরি তুলে নেন মুশফিকও। চট্টগ্রাম টেস্টে মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি ফসকে যায় লিটনের। তবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। দুই জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিনটা শেষ পর্যন্ত বাংলাদেশের হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102