ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :ভারতের গম ও ইন্দোনেশিয়ার পাম তেলের পরে, এবার মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। দিনকে দিন মালয়েশিয়ার নিজস্ব বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায়, দেশটির সরকার মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

সোমবার (২৩ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাঈল সাবরি ইয়াকুব বলেন, ‘যত দিন না আমাদের বাজারে মুরগির দাম স্বাভাবিক থাকছে, তত দিন পর্যন্ত আমরা মুরগি রফতানি বন্ধ রাখছি।’

দেশটির রফতানি পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতি মাসে দেশটি ৩ দশমিক ৬ মিলিয়ন মুরগি রফতানি করে থাকে। জুন মাস থেকে এই রফতানি কার্যক্রম বন্ধ থাকছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণকে সেবা দেওয়া। সে লক্ষ্যে স্থানীয় বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মালয়েশিয়ার মুরগির সব থেকে বড় বাজার পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরেই মালয়েশিয়া চার ভাগের তিন ভাগ মুরগি রফতানি করে থাকে। হঠাৎ করে রফতানি বন্ধের ঘোষণায় সিঙ্গাপুরের নাগরিকরা আগেভাগে মুরগি কিনে রাখছে। এতে বাজারগুলোতে অন্যান্য সময়ের তুলনায় বেশি ভিড় লক্ষ করা গেছে।

সোমবার (২৩ মে) সিঙ্গাপুরের ফুড এজেন্সি ভোক্তাদের ফ্রোজেন মুরগি কেনার জন্য অনুরোধ জানিয়েছে। আতঙ্কিত হয়ে বাজারে ভিড় করতেও নিষেধ করা হয়েছে তাদের।

এজেন্সিটি তাদের দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ‘স্বীকার করছি কয়েক দিনের জন্য বাজারে জীবিত মুরগির একটি সংকট দেখা দিতে পারে। তবে পর্যাপ্ত পরিমাণে ফ্রোজেন মুরগি পাওয়া যাবে। আমরা ভোক্তাদের বলতে চাই, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতটুকু মাংস প্রয়োজন কেবল ততটুকুই কিনুন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102