ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের ২ যুদ্ধ জাহাজ খুলনার মোংলায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

সমুদ্র মহড়ায় যোগ দিতে মোংলায় পৌঁছেছে ভারতের দুটি যুদ্ধ জাহাজ। মঙ্গলবার (২৪ মে) বিকাল ৪টায় জাহাজ দুটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এ সময় বন্দর নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ হোসেনের উপস্থিতিতে সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানায়।

জাহাজ দুটি হলো- ‘মিসাইল করভেট আইএনএস কোরা’ ও ‘অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধা’। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

জানা গেছে, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর চতুর্থবারের মতো হতে যাওয়া যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়ায় যোগ দেবে জাহাজ দুটি। ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদারে ২০১৮ সাল থেকে এই যৌথ টহলের আয়োজন করা হয়।

মোংলা নৌঘাঁটি সূত্র জানায়, জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘আবু উবায়দা’ ও ‘আলী হায়দার’ মোংলা বন্দরের জেটিতে নিয়ে আসে। ‘মিসাইল করভেট আইএনএস কোরার’ ১৪ কর্মকর্তাসহ ১২১ জন নাবিকের নেতৃত্বে আছেন কমান্ডার প্রদীপ কুমার এবং ‘অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধার’ ১২ কর্মকর্তাসহ ১১০ নাবিকের নেতৃত্বে রয়েছেন কমান্ডার সুমিত মালিক।

পরে সমুদ্র মহড়ায় উপলক্ষে জাহাজ দুটির নৌ-সেনারা খুলনা নৌ-অঞ্চলের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী ২৬ মে মোংলা ত্যাগ করবে ভারতের জাহাজ দুটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102