ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভিএম ব্যবহার বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৯ বার পঠিত

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বিষয়ে বিস্তারিত জানতে প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়।

রাজনৈতিক দল, সংবাদপত্র ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে বৈঠকের পর ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বসল ইসি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান ধরনের মত রয়েছে। সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি বরাবরই এই যন্ত্রের বিরোধিতা করে আসছে। এই ভোটযন্ত্র সম্পর্কে ভালোভাবে জানতে কাজী হাবিবুল আউয়াল কমিশন কারিগরি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে।

আজকের সভায় সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, শিক্ষাবিদ ও গবেষক ড. জাফর ইকবাল, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক এম কায়কোবাদ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহ, বুয়েটের ড. মো. মাহফুজুল ইসলাম, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অলোক কুমার সাহা, বিএমটিএফের পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, আইডিয়া-২ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102