ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়া কুমিল্লার প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার; পরিবার বলছে পরিকল্পিত হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৩ বার পঠিত

আশিক ইসলাম,মালয়েশিয়া প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও মেম্বার প্রয়াত মোঃ লিয়াকত আলীর বড় ছেলে মোঃ মনির হোসেন এর মরদেহ উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ। ২১মে শনিবার সকালে তার মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা পাওয়া গিয়েছে। তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় এটা পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

এদিকে পরিবারের বড় ছেলেকে হারিয়ে চোখে-মুখে অন্ধকার দেখছেন মা,স্ত্রী,সন্তান ও ছোট ভাই মোঃ মান্নান।মৃত মনিরের ছোট ভাই মান্নান বলে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহটি দেশে আনার ব্যবস্থার দাবি জানিয়ে আহাজারি করছেন ছেলে হারা পরিবার।মৃত মনিরের দুই কন্যা সন্তান রয়েছে ।

পরিবার সূত্রে জানা যায় ২০ মে শুক্রবার রাত ১১ টার দিকে বাড়ির পরিবারের সকলের সাথে কথা হয়। তবে ২১ মে শনিবার বাংলাদেশ সময় সকাল ৭ টা পরিবারের লোকজন মনিরের মৃত্যুর খবর পায়। পাশের রুমের একজন প্রবাসী মনিরের পরিবারকে ফোন করে মৃত্যুর খবর দেয়। জানা যায় যে মালয়েশিয়া সে ৫ বছর যাবৎ সুনামের সাথে মালয়েশিয়া ইপোহ নামক শহরে একটি কম্পানিতে কাজ করে আসছে। মালয়েশিয়া সহ বিশ্বের সকল প্রবাসীরা মনিরের হত্যা নাকি আত্মহত্যা সঠিকভাবে তদন্ত করে বিচার দাবি জানাচ্ছে মালয়েশিয়া পুলিশ প্রশাসনের কাছে। বড় ছেলেকে হারিয়ে মনিরের মা প্রায় বাকরুদ্ধ হয়ে আছেন। পরিবারে বইছে শোকের মাতাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102