ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হেলাল উদ্দীন কলেজে নজরুল জয়ন্তী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: সকাল ১১ টায় শেখ হেলাল উদ্দীন কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উদযাপন পর্ষদের আহ্বায়ক বাংলা বিষয়ের প্রভাষক চন্দ্র শেখর অধিকারীর উপস্থাপনায় অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে নজরুলের সমবেত গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রচনা প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল “বিদ্রোহী শতবর্ষ”।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার, মৃত্যঞ্জয় কুমার দাস, কমলেশ চন্দ্র হালদার, দীপংকর রায়, সালমা খাতুন, সাইদুর রহমান, শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম, অনামিকা অধিকারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন কবি কাজী নজরুল ইসলামেরে জন্ম না হলে বাংলা সাহিত্যের পূর্ণতা পেত না। বিদ্রোহী কবি সম্পর্কে শিক্ষার্থীদের ভালো ভাবে জানা প্রয়োজন এবং তাাঁর আদর্শ, অসাম্প্রদায়িকতা সকলের কাছে অনুসরণীয়। সভাপতি বলেন আমাদের জাতীয় কবিকে নিয়ে সরকারিভাবে আরো গবেষণা করার প্রয়োজন, দেশে এখনো সাম্প্রদায়িকতার বিষ যারা ছড়িয়ে যাচ্ছে তাদের সমুচিত জবাব দেওয়া শিক্ষা আমরা কবির রচনা থেকেই পাই।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি এবং “বিদ্রোহী শতবর্ষ” উপর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102