ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাট জেলার ফকিরহাটে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে চালকসহ ৪ জন আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের তৈয়বআলী বটতলা নামক এলাকায় ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালক ও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা ফকিরহাট সদরে আসার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রা চালক প্রদীপ দত্ত (৩৮), মাহিন্দ্রা যাত্রী রেজাউল শেখ (৫০), আরশাদ শেখ (২৫) ও শাহ আলম শেখ (২৪) গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় আহতদের সকলের বাড়ি ফকিরহাট উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102