ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জ্ঞান ফেরার পর পোশাকশ্রমিক জানালেন, বাসে তাকে ধর্ষণচেষ্টা করা হয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

চট্টগ্রামে এক পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠছে বাস চালকের বিরুদ্ধে। চালকের হাত থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়ে পাঁচ দিন সংজ্ঞাহীন ছিলেন ওই পোশাককর্মী। সুস্থ হওয়ার পর বুধবার পুলিশকে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সংবাদমাধ্যমকে বলেন, গত ১৯ মে রাত ৯টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই পোশাককর্মীকে স্থানীয়রা উদ্ধার করে চান্দগাঁও থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

কীভাবে পড়ে গিয়েছিলেন তা কেউ বলতে পারেননি। তখন ওই পোশাককর্মী মাথায় আঘাত পেয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। কথা বলতে পারছিলেন না।

নোবেল চাকমা বলেন, জ্ঞান ফেরার পর তিনি জানান, তাকে ধর্ষণচেষ্টা করা হয়েছিল। পুলিশ ওই পোশাককর্মীর সঙ্গে কথা বলেছে। তিনি কালুরঘাট বিসিক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাসা চান্দগাঁও থানা এলাকায়। ওই পোশাককর্মী পুলিশের কাছে দাবি করেছেন, প্রতিদিনের মতো অন্য শ্রমিকদের সঙ্গে তিনি অফিসের বাসে উঠেন। বহদ্দারহাট মোড়ে এসে অন্য শ্রমিকদের নামিয়ে দিলেও পেছনের দিকে থাকায় তার নামতে দেরি হয়। এই সুযোগে চালক তাকে না নামিয়ে বাসটি সামনের দিকে চালিয়ে নিয়ে যায়। একপর্যায়ে চালক বাসের পেছনের দিকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখনই তিনি চালককে ঘুষি মেরে বাস থেকে লাফ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আরও বরেন, ঘটনার সময় বাসটি চালিয়েছেন হেলপার। আর মূল চালক দরজার সামনে ছিলেন। চালক ও হেলপারকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102